এমবাপ্পের গোল আর দুই অ্যাসিস্টে ফ্রান্সের জয় 

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ১১:৫২আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:৫২

ইউরোর আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছে ফ্রান্স। প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে লুক্সেমবার্গকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। যার পেছনে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথমবার খেলতে নেমে এক গোলে অবদান রাখার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। 

৪৩ মিনিটে শুরুতে ফ্রান্সকে এগিয়ে দেন রোন্ডাল কোলো মুয়ানি। এমবাপ্পের পাস ধরে হেড করে জাল কাঁপান তিনি। ৭০ মিনিটে আবারও ফরাসি প্রাণভোমরার পাসে ব্যবধান বাড়ান জনাথন ক্লস। ৮৫ মিনিটে জয় সুনিশ্চিত করেন এমবাপ্পে। যা ছিল লে ব্লুদের হয়ে এমবাপ্পের ৪৭তম গোল।   

প্রথম ৪৫ মিনিট লুক্সেমবার্গকে নিজেদের অর্ধেই রেখেছিল কাতার বিশ্বকাপের রানার্স আপরা। কিন্তু দলটির সুশৃঙ্খল রক্ষণ তখন দলটিকে রুখে রাখতে পেরেছে। 

ইউরোর আগে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বেলজিয়ামও। প্রথম ম্যাচে অবশ্য মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচটা ছিল বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনার শততম ম্যাচ। তাতে গোল করে ম্যাচটা তিনি স্মরণীয় করে রেখেছেন। বিরতির এক মিনিট আগে প্রতিপক্ষ রক্ষণের ভুলে সুযোগ পেয়ে জাল কাঁপান বেলজিয়াম অধিনায়ক। শেষ দিকে পেনাল্টি থেকে স্কোর ২-০ করেছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী