অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই জামাল, ফিরেছেন তারিক-মোরসালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৪, ১৬:১৩আপডেট : ০৬ জুন ২০২৪, ১৬:১৫

প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবাহনী লিমিটেডের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি জামাল ভূঁইয়া। তার রেশ জাতীয় দলেও পড়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু পরই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে চোট কাটিয়ে ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকাল ৪টা ৪৫ মিনিটে।

হাভিয়ের কাবরেরার একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন।

ডিফেন্সিভ মিডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে আছেন সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা। রাইট উইংয়ে রাকিব হোসেন এবং বাঁ দিকে কিংবা নম্বর টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে।

কাবরেরার দলের রক্ষণ জমাট করে খেলার কথা। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দলের বিপক্ষে কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা দেখার আছে। মেলবোর্নে ৭-০ গোলে হেরেছিল লাল-সবুজ দল। 

বাংলাদেশ একাদশ: 
গোলকিপার: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, মেহেদী হাসান মিঠু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও সোহেল রানা (জুনিয়র)
আক্রমণ: শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি