লেবাননের দুর্বল জায়গায় আঘাত করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৮:৫৯আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:৫৯

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলতে কাতারে অনুশীলন করছে বাংলাদেশ। আজ সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। শেষ ম্যাচে পাখির চোখ রেখেছে তপু-মোরসালিনরা। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত হানার পরিকল্পনা তাদের।

আজ অনুশীলনের আগে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল সবার কাছে দোয়া চাইছেন। পাশাপাশি কাতারে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, তাদেরকে মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘এখানে টপ ফেসিলিটিজ, প্র্যাকটিস মাঠ ও হোটেল মিলিয়ে সবকিছু  অনেক ভালো। এছাড়া কাতারে অনেক বাংলাদেশি আছে। তাদেরকে বলবো, দলের জন্য দোয়া করেন। স্টেডিয়ামে এসে দলকে সাপোর্ট করেন।’

লেবাননের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপে লড়াই করে হারের পর ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এই সময়ে তাদের তিনবার কোচ পরিবর্তন হয়েছে।

তা নিয়ে জামালের মূল্যায়ন, ‘লেবানন অল্প সময়ের মধ্যে তিনটা কোচ বদলেছে। বারবার পরিবর্তন করলে গোছালো ভাবটা থাকে না। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তাদের শক্তি ও দুর্বলতার বিষয় নিয়েও আলোচনা করেছি। সে জায়গাগুলোতে আঘাত করতে পারলে আমরা ইতিবাচক ফল পাবো বলে আমি মনে করি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হারের পর বাংলাদেশ দলের আত্ববিশ্বাস বেড়ে যায়। তাই লেবাননের বিপক্ষে তিন পয়েন্ট পেতে মাঠে নামার লক্ষ্য জামালের, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ৩ পয়েন্ট। লেবানন বড় চ্যালেঞ্জ। গেলো কয়েকদিন আমরা তাদের বিশ্লেষণ করেছি। আমরা কীভাবে খেলবো, সেভাবেই অনুশীলন করেছি। লেবানন ও অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যতিক্রমী দল। আমরা ভালো নৈপুণ্য দেখাতে চেষ্টা করবো। আমাদের সকলের বিশ্বাস আছে যে, আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিতে পারি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি