লেবাননের বিপক্ষে জামালের সঙ্গে আর কে ফিরলেন বাংলাদেশের একাদশে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ২১:০২আপডেট : ১১ জুন ২০২৪, ২১:০২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকার ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে ছিলেন না। বিরতির পর মাঠে নেমে ঝলক দেখান। তবে আজ মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে তিনি শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সোহেল রানা চোট পেয়েছিলেন। হয়তো এই কারণে জামালের অন্তর্ভুক্তি। এছাড়া ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু নেই। শাকিল হোসেন খেলার অপেক্ষায়। এই দুটি পরিবর্তন নিয়ে কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১০টায় লেবাননের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

হাভিয়ের কাবরেরার দলের ৫-৩-২ ছকে খেলার কথা। একাদশে গোলবার সামলাবেন মিতুল মারমা। একাদশে আছেন তিন সেন্টার ব্যাক তপু বর্মণ, শাকিল হোসেন ও তারিক কাজী। লেফট ব্যাকে ইসা ফয়সাল ও রাইট ব্যাকে থাকছেন সাদ উদ্দিন।

ডিফেন্সিভ মিডফিল্ডে মোহাম্মদ হৃদয় এবং তার সামনে আছেন সোহেল রানা ও জামাল। রাইট উইংয়ে রাকিব হোসেন এবং বাঁদিকে কিংবা নম্বর টেন পজিশনে দেখা যাবে শেখ মোরসালিনকে।

কাবরেরার দলের রক্ষণ জমাট করে প্রতি আক্রমণ নির্ভর খেলার কথা। রাকিব ও মোরসালিনকে আগ্রাসী খেলে গোল পেতে হবে। তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলতে নামছে জামালরা।

বাংলাদেশ একাদশ: গোলকিপার- মিতুল মারমা, ডিফেন্ডার- তপু বর্মণ, শাকিল হোসেন, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী, মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও জামাল ভূঁইয়া, ফরোয়ার্ড- শেখ মোরসালিন ও রাকিব হোসেন। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি