কোপার প্রস্তুতিতে ব্রাজিলকে জিততে দেয়নি যুক্তরাষ্ট্র 

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, ০৯:০০আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:২১

কোপা আমেরিকার প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে ব্রাজিল। প্রীতি ম্যাচে তাদের জিততে দেয়নি যুক্তরাষ্ট্র। কোপার আয়োজকরা সেলেসাওদের ১-১ গোলে রুখে দিয়েছে। 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান হিসেব করলে এই ড্র যুক্তরাষ্ট্রের জন্য মহামূল্যবান। ব্রাজিলের বিপক্ষে দলটির সর্বশেষ জয়টি ছিল সেই ১৯৯৮ সালে কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে। এই ম্যাচের পর একমাত্র ড্রটিও আদায় করে নিয়েছে তারা। বিপরীতে ব্রাজিলের জয় ১৮টি!

ম্যাচে ব্রাজিলকে রুখে রাখার অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্র গোলকিপার। ম্যাট টার্নার ১১টি সেভ করেছেন। যা আমেরিকান কোনও গোলকিপারের সর্বোচ্চ।

গত সপ্তাহে কলম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া টানা ১১ ম্যাচে ছিল পরাজয়। অবশেষে ব্রাজিলের বিপক্ষে সেই ধারায় তারা ছেদে টেনেছে। 

১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলকিপার টার্নারের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। টিম রিমের কাছ থেকে ব্যাক পাস পেয়ে সেটা মুসাহকে দিতে যাচ্ছিলেন। কিন্তু ঠিকমতো দিতে পারেননি। বলটা তার কাছে যাওয়ার আগেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস লাফিয়ে হেড করলে সেটা পড়ে যায় রাফিনহার পায়ের কাছে। তার দেওয়া পাস থেকেেই সাম্বার ঢেউ তুলে প্রথম গোলটি করেন রদ্রিগো। 

২৬ মিনিটে তার পর ব্রাজিল ফাউল করলে যুক্তরাষ্ট্র ফ্রি কিক পেয়েছে। সেখান থেকেই মানব দেয়াল অতিক্রম করে জাল কাঁপান পুলিসিক। শেষ দিকে ব্রাজিল আক্রমণের ঢেউ তুললেও তাদের হতাশ করেছেন টার্নার। একে একে এন্দ্রিক, রদ্রিগো ও ভিনিসিয়ুসের শট রুখে দিয়েছেন। যুক্তরাষ্ট্রকেও একইভাবে হতাশ করেছেন আলিসন। 

 

/এফআইআর/      
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি