মেসির বদলি হয়ে নামার দিনে ড্র মায়ামির

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০

চোট সারিয়ে ফিরলেও লিওনেল মেসির ওপর বাড়তি চাপ দিতে চাননি মার্টিনো। তাই আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে বেঞ্চে থেকেই মাঠে নামেন তিনি। দ্বিতীয়ার্ধে তার বদলি হয়ে নামার দিনে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেসি মাঠে নামেন ৬১ মিনিটে জুলিয়ান গ্রেসেলের বদলি হয়ে। তার দুই মিনিট আগে লিওনার্ডো কাম্পানার দিক বদলে যাওয়া স্ট্রাইকে ব্যবধান বাড়িয়েছিল তার দল। ২৯ মিনিটে ডেভিড রুইজ মায়ামিকে এগিয়ে দিলেও ৫৬ মিনিটে আটালান্টা সমতা ফেরায় লোবঝানিদজের গোলে।

বদলি হয়ে নামা মেসি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট সেভ করে দেন আটালান্টা গোলকিপার। বিপরীতে ৮৪ মিনিটে দুর্শনীয় এক শটে স্কোর ২-২ করে ছাড়েন আটালান্টার রাশিয়ান খেলোয়াড় আলেকসেই মিরানচুক। এই ড্রয়ের ফলে মেজর লিগ সকারে টানা পাঁচ জয়ের ধারায় ছেদ পড়লো মায়ামির।          

এই ম্যাচের জন্য অনেকগুলো পরিবর্তন এনেছিলেন মায়ামি কোচ মার্টিনো। শুরুতে শুধু মেসিই বেঞ্চে ছিলেন না। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও জর্ডি আলবা। 

এত পরিবর্তনের কারণ হিসেবে মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস জানান, ‘এই সপ্তাহে আমাদের তিনটি ম্যাচ। তাছাড়া অনেক খেলোয়াড়ই সাসপেনশনে আছে। তাই টাটা মার্টিনো মনে করেছেন, এই দলটাই আটালান্টার বিপক্ষে নামার জন্য ঠিক আছে। আমারও মনে হয়েছে সিদ্ধান্তটা সঠিক ছিল।’ 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী