কিপারের বীরত্বে আতালান্তার সঙ্গে আর্সেনালের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩

কিপারের বীরত্বে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হার এড়ালো আর্সেনাল। তাদের কিপার ডেভিড রায়া ডাবল সেভে রুখে দেন। বৃহস্পতিবার ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা।

৫১তম মিনিটে মাতেও রেতেগুইয়ের স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন রায়া। বল ফের ফিরে যায় রেতেগুইয়ের কাছে। এবারও তার হেড গোললাইন থেকে লক্ষ্যভ্রষ্ট করেন গানার কিপার।

স্তাদিও দি বার্গামোতে মিকেল আর্তেতার আর্সেনাল সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তাদের সেরা সুযোগ নষ্ট হয় প্রথমার্ধে কিপার মার্কো কারনেসেচ্চি বুকায়ো সাকার ফ্রি কিক ঠেকিয়ে দিলে।

বিরতির পর ফিরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি হেড করে ক্রসবারের ওপর দিয়ে বল মারেন।

এদিকে আরবি লাইপজিগের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপিয়ান অভিষেকে একই স্কোরে স্তার্ম গ্রাজকে হারালো ব্রেস্ত। দুই তুর্কির গোলে রেড স্টার বেলগ্রেডের মাঠেও ২-১ এ জিতেছে বেনফিকা। ৪-০ গোলে বায়ার লেভারকুসেন উড়িয়ে দিয়েছে ফেনুর্দকে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি