হারের পরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৪

 

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার শুরুটা হয়েছে হতাশায়। দ্বিতীয় লুইস স্টেডিয়ামে তাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনাকো। অপ্রত্যাশিত হারের পরও অবশ্য উদ্বিগ্ন নন বার্সা কোচ হানসি ফ্লিক। বরং ইতিবাচক দিক খুঁজে শিষ্যদের প্রেরণা দেওয়ার চেষ্টা করছেন। 

বার্সার দুর্ভাগ্যজনক সূচনাই বিপদের কারণ হয় শেষ পর্যন্ত। ৮০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে তারা। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে বার্সেলোনা ১০ মিনিটে দশ জনের দলে পরিণত হয়। জার্মান কিপার গোল কিকে ছোট পাস দিতে চেয়েছিলেন এরিক গার্সিয়াকে। কিন্তু আগেই বল পায়ে নিয়ে নেন মোনাকো খেলোয়াড় তাকুমি মিনামিনো। বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন জাপানি ফরোয়ার্ড। তাকে থামাতে গিয়ে ফাউল করে গার্সিয়া দেখেন লাল কার্ড। 

লা লিগায় টানা পাঁচ ম্যাচ জয়ী বার্সাকে নিয়ে হারের পর ফ্লিক বলেছেন, ‘আসলে গার্সিয়ার লাল কার্ডই ম্যাচটার দৃশ্যপট পুরোপুরি বদলে দেয়। তার পরেও ইতিবাচক দিক আমি দেখতে পাচ্ছি। দলগতভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছি। আক্রমণও করেছি দলগতভাবে। আমাদের ‍সুযোগ ছিল। কিন্তু ওরা ছিল জেতার যোগ্য।’

হারের পর দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন ফ্লিক। অতীত ভুলে এখন ভবিষ্যতের জন্য দলকে মাথা তুলে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন, ‘দলকে বলেছি মাথা তুলে দাঁড়াতে। কারণ তারা পুরোপুরি হতাশাগ্রস্ত। ভুলে গেলে চলবে না, রবিবার আমাদের লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে মনোযোগ দিতে হবে। এখনই সময় ঘুরে দাঁড়ানোর। আশা করছি, ছেলেরা আরও শক্তি নিয়ে ফিরে আসবে।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি