২০২৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সান সিরোয় হচ্ছে না

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১

২০২৭ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হওয়ার কথা ছিল ইতালির মিলান শহরের সান সিরোয়। কিন্তু সম্ভাব্য সংস্কারের কারণে সেখান থেকে সরে যাচ্ছে ভেন্যু। 

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক উয়েফা জানিয়েছে, সান সিরো ক্লাব ফুটবলে মর্যাদার টুর্নামেন্টটি  আয়োজনের কর্তৃত্ব হারিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সংস্কার কাজের ফলে চারপাশ যে ক্ষতিগ্রস্ত হবে না, সেটার নিশ্চয়তা দিতে পারছে না মিলান। 

এই অবস্থায় নতুন ভেন্যুর খোঁজে দরপত্র আহবানের জন্য প্রক্রিয়া শুরুর  কথা বলা হয়েছে।  যার সিদ্ধান্তটা আগামী বছরের মে/জুনেই আসতে পারে। 

মিলানের ওই মাঠ এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ। দুই দলই তাদের হোম ম্যাচ সেখানে খেলে থাকে। এই মাসে একটি প্রকল্প প্রস্তাব বাদ দিয়ে আইকনিক স্টেডিয়ামটি আরও আধুনিক ও পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মালিক মূলত মিলান শহর। 

এ প্রসঙ্গে মিলানের মেয়র গুইসেপ্পে সালা বলেছেন, ‘দুই ক্লাবই সান সিরোর কাছাকাছি নতুন স্টেডিয়ামে তাদের প্রাথমিক প্রকল্প পুনরায় চালু করতে পারবে। যা গত বছর রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতায় পরিত্যক্ত হয়েছিল।’

/এফআইআর/     
সম্পর্কিত
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি