আর্জেন্টিনা দলে মার্টিনেজ ফিরলেও বাদ পড়েছেন দিবালা

  স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১০:২৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৯

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য চমক নিয়ে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বাদ পড়েছেন রোমা স্ট্রাইকার পাউলো দিবালা। তবে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফিরেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। 

লিওনেল স্ক্যালোনির ঘোষিত দল দিবালার বাদ পড়া আর ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনচিয়ার অন্তর্ভুক্তি চমক হয়ে এসেছে। 

সেপ্টেম্বরে দুটি ম্যাচে অশোভন আচরণের দায়ে শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মার্টিনেজ। সেই শাস্তি শেষে ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ফিরছেন তিনি। পাঁচদিন পর ঘরের মাঠে তারা মুখোমুখি হবে পেরুর। 

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে তাদের ২২ পয়েন্ট। শীর্ষে থাকা ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্য বিবেচিত হবে।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলকিপার: ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ 

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেল্লা, নাহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজিকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেনচিয়া

স্ট্রাইকার: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বুনানোত্তে, ভ্যালেন্তিন কাস্তেল্লানোস ও লাউতারো মার্টিনেজ।

 

/এফআইআর/   
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি