চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও ছন্দ ধরে রাখতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১২:০০আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৮

বিশ্বকাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ভেনেজুয়েলা। তবে পুরোপুরি নির্ভার থাকতে পারছে না। চোট নিয়ে দুশ্চিন্তা থাকছেই। রদ্রিগো ছিটকে গেছেন। তার জায়গায় শুরুর একাদশে ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র। 

ব্রাজিলের অবস্থা এখন এমন- একজন সুস্থ হচ্ছেন তো চোটে পড়ছেন আরেকজন। গত মাসে ঘাড়ের ইনজুরিতে পেরু ও চিলির বিপক্ষে ভিনিসিয়ুসের খেলা হয়নি। এবার ভিনি ফিরলেও ছিটকে গেছেন রদ্রিগো।  শনিবার ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ের দিন চোট পেয়েছেন তিনি। একই ম্যাচে চোট পাওয়া আরেক সতীর্থ এদের মিলিতাওকে তো অস্ত্রোপচারই করাতে হচ্ছে। তাই ম্যাচের আগের এই পরিস্থিতিকে জটিল বলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘আমার মনে হয় সাম্প্রতিক অবস্থাটা আমাদের জন্য জটিল। দুর্ভাগ্যবশত চোটের পর চোট...এখন মিলিতাও।’

ফিটনেস ইস্যুতে আবার মিডফিল্ডার আন্দ্রে ও লেফটব্যাক গুইলের্মে আরানা অনুশীলন মিস করেছেন। তাদের নিয়েও দুশ্চিন্তা কাজ করছে। দরিভাল বলেছেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আরও ভালো করে তাদের নিয়ে পরীক্ষা করা হবে। তার পরেই প্রয়োজনীয় পরিবর্তন করা সম্ভব হবে।’

সর্বশেষ দুই ম্যাচে জিতে ছন্দে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বাছাইয়ে এখন চার নম্বরেই রয়েছে। সেই মোমেন্টাম ধরে রাখাই লক্ষ্য তাদের, ‘শেষ দুই ম্যাচে যা করেছি, সেটা যদি ধরে রাখতে পারি... তাহলে আমার আরও মোমেন্টাম ফিরে পাবো। এখনও কিছু শেষ হয়ে যায়নি। উন্নতিটা দেখাতে পারছি।’

আজ ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার পাঁচদিন পর তিনে থাকা উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। 

/এফআইআর/  
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি