কে বলেছে, মেসি আমার চেয়ে সেরা: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯

প্রায় দুই দশক ধরে চলছে বিতর্ক, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা? ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দুজন ভিন মহাদেশে পাড়ি জমালেও এই প্রশ্নের সন্তোষজনক উত্তর সম্ভবত এখনও কেউ দিতে পারেনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠানে এনিয়ে কথা বলতে হয়েছে তাকে। 

বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবড ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে একটি অনুষ্ঠান করেছেন রোনালদো। আমেরিকান ইউটিউবারের সঙ্গে পেনাল্টি চ্যালেঞ্জে অংশ নেন তিনি। মিস্টার বিস্টের সঙ্গে ছিলেন তার আরও তিন বন্ধু। ভিডিওর নাম ছিল ‘রোনালদোকে থামাতে কতজন গোলকিপার দরকার?’

ওই ভিডিওতে মিস্টার বিস্টকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘নোলান (আরেক বন্ধুর দিকে ইঙ্গিত করে) বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে তোমাকে গোট (সর্বকালের সেরা) মনে করে না।’

তারপর তিনি আরও বলেন, ‘ওই যে নোলানকে দেখছো, সে মেসিকে সেরা মনে করে। সে বলে সকার, মেসিকেই বলে গোট।’

সঙ্গে সঙ্গে সিআরসেভেন মুখ খোলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ বলেই অট্টহাসিতে ফেটে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি