ম্যানসিটি নকআউটে খেলবে, আশাবাদী গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ২০:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৪২

ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায়ের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু তা আমলে না নিয়ে নিজেদের মনোবল ধরে রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। কোচ পেপ গার্দিওলা তো নকআউটে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন। বুধবার তার দল ক্লাব ব্রুগকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকবে, বিশ্বাস স্প্যানিয়ার্ড কোচের।

লিগ পর্বের টেবিলে শীর্ষ ২৪ এ থাকতে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার দলকে জিততেই হবে। অন্য কিছু হলে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার নকআউট পর্বে দর্শক হয়ে থাকতে হবে তাদেরকে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেন, ‘আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি, যদি আমরা এই বাধা পার হতে না পারি। কিন্তু আমি মনে করি আমরা পারবো। আমাদের সামনে একটা পথ খোলা, জিততে হবে। নয়তো এই আসরে থাকতে পারবো না। পরের পর্বে যেতে হলে আমাদের আরও দুটি ম্যাচ খেলার সুযোগ আমরা নিতে চাই। এটা সমস্যা নয়, একে সুযোগ হিসেবে দেখছি।’

সিটি সাত ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে এবং সেরা ২৪ দলের বাইরে। নবম থেকে ২৪তম দলকে শেষ ষোলোর টিকিট কাটতে দুই লেগের প্লে অফ খেলতে হবে।

গাণিতিকভাবে সেরা আটে ওঠার সুযোগের অপেক্ষায় থাকা দুটি দলের একটি কিন্তু ক্লাব ব্রুগ। যদিও ২০তম স্থানে তারা। তবে হেরে গেলে হয়তো প্লে অফে খেলতে পারবে, হতে পারে বিদায়ও। 

এমন সুযোগ সামনে থাকায় ক্লাব ব্রুগ সর্বশক্তি দিয়ে খেলবে। গার্দিওলা এমন কঠিন পরীক্ষায় বসার আগে বললেন, ‘চ্যাম্পিয়নস লিগে আমি বহু বছর ধরে আছি। এই ধরনের খেলা আমি অনেকবার খেলেছি। আগে হোক বা পরে, এই ধরনের ম্যাচ খেলতেই হবে, যদি জিতি তাহলে পরের ধাপে, নয়তো বিদায়। আমরা এই পরিস্থিতিতে কেন, জানি। আমরা যথেষ্ট ভালো খেলিনি। এই ধরনের পরিস্থিতিতে আমরা অনেকবার ছিলাম।’

ক্লাব ব্রুগের মুখোমুখি হওয়ার আগে ম্যানসিটি আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-১ গোরে হারিয়ে। ডিফেন্ডার জসকো জিভারদিওল বলেছেন, ‘এটা আমাদের জন্য ফাইনাল বলা চলে। পরের পর্বে আমরা উঠতে চাই। আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো, বিশেষ করে গত ম্যাচের পর (চেলসির বিপক্ষে)। তারা (ব্রুগ) ভালো দল, তারা যৌক্তিকভাবে চ্যাম্পিয়নস লিগের এখানে। সহজ কিছু হতে যাচ্ছে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের