পিএসজির বিপক্ষে জাদুকরী মুহূর্তের আশায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১২:১৫আপডেট : ০৭ মে ২০২৫, ১২:৪৫

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এমন নজির আছে মাত্র দুটি। যারা সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়ের পর শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কেটেছে। ১৯৯৫-৯৬ সালে আয়াক্স এবং ২০১৮-১৯ সালে টটেনহ্যাম ছিল সেই নজির সৃষ্টিকারী দল। বুধবার আর্সেনাল কি পারবে পিএসজির বিপক্ষে তেমন অবিশ্বাস্য কিছু করে দেখাতে? ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাচটা মাঠে গড়াবে রাত ১টায়। 

পিএসজি প্রথম লেগ ১-০ গোলে জেতায় ঘরের মাঠে কিছুটা এগিয়ে থাকবে। তাই দ্বিতীয় লেগে জাদুকরী মুহূর্তের আশায় আর্সেনাল মিডফিল্ডার ডেক্লাইন রাইস। ২০০৯ সালের পর গানারদের সেমির মঞ্চে পৌঁছাতে মূল ভূমিকা রেখেছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-১ অ্যাগ্রিগেটে জিততে অবদান রেখেছে তার অসাধারণ দুটি ফ্রি কিক। পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের আগে তিনি বলেছেন, ‘আমার মনে হয় কোচরা প্রত্যাশিত সেই মুহূর্তগুলোকে জাদুকরী বলে থাকেন। কোচ সব সময় বলতেন এমন একজনের কথা, যিনি জাদুকরী কিছু করে দেখাবেন। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেরকমই দুটি ফ্রি কি করেছিলাম। যা এক কথায় ছিল অবিশ্বাস্য।’
    
এখন এই ম্যাচেও জাদুকরী কিছু করে দেখানোর আশায় রাইস, ‘এই সেমিফাইনালও কারও জন্য তেমন জাদুকরী কিছু করে দেখানোর মঞ্চ হিসেবে তৈরি হয়ে আছে। আশা করি এবারও হয়তো আমি... কিন্তু সেজন্য দলীয়ভাবে আমাদের সেরকম জাদুকরী মুহূর্ত দরকার।’

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা অবশ্য রিয়াল মাদ্রিদ ম্যাচ থেকেই অনুপ্রেরণা নিতে বলছেন। তার কথা, ‘আমরা কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে সহজেই কাজগুলো করে দেখিয়েছি। সর্বশেষটা ছিল মাদ্রিদের বিপক্ষে। তারা প্রত্যাবর্তন আর ইতিহাস নিয়ে কথা বলছিল। কিন্তু আমরা ব্যতিক্রমটা প্রমাণ করে দেখিয়েছি। একই কাজ করতে চাই সেমিফাইনালের দ্বিতীয় লেগেও।’

/এফআইআর/     
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি