মেসির ‘ইনজুরি শঙ্কা’ নিয়ে যা বললেন মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৪:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৪:৫৯

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে ক্যাভালিয়ারের বিপক্ষে লিওনেল মেসিকে পায়নি ইন্টার মিলান। তাতে অনেকের প্রশ্ন, আর্জেন্টাইন ফরোয়ার্ড কি ইনজুরিতে পড়েছেন? এই উত্তর দিয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

হেরনদের হয়ে টানা দুই ম্যাচে খেলেননি মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী হাউস্টন ডায়নামোর বিপক্ষে এমএলএস ম্যাচ খেলেননি। জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে ম্যাচের আগে মায়ামি অধিনায়ক অনুশীলন করেছিলেন। কিন্তু ম্যাচ শুরু হতেই তাকে দেখা গেলো সাইডলাইনে। সস্ত্রীক বসে খেলা দেখছেন। তাকে ছাড়া ২-০ গোলে কষ্টের জয় পেয়েছে মায়ামি।

গত ২৬ ফেব্রুয়ারি মেসি শেষবার মায়ামির জার্সি পরেন। কেন তাকে বসিয়ে রাখা হচ্ছে, এই প্রশ্নে মাসচেরানো বলেছেন, ‘লিওর জন্য আমি সেটাই মেনে চলি, যেটা ডাক্তার আমাকে বলে। ডাক্তাররা আমাকে বলেছে, তার কোনও ইনজুরি বা সেই ধরনের কিছু নেই। ছয় দিনে তিন ম্যাচ খেলে সে ক্লান্ত।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়ায় পরিবর্তন এসেছে। তার প্রতি খেয়াল রাখতে হবে আমাদের, আমরা চাই না সে ক্লান্ত বোধ করুক। তাই তাকে বিশ্রামে রেখেছিলাম, কারণ ঝুঁকি জানা আছে আমাদের। অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়কে না পাওয়া জটিল। কিন্তু আমাদের তো সামনে এগোতে হবে, জানতে হবে তাকে ছাড়া কীভাবে খেলতে হয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী