ভুটানের লিগে বাংলাদেশের দুই নারী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ০০:৩৫আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০০:৩৫

অবশেষে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার সুযোগ নিশ্চিত হয়েছে বাংলাদেশের দুই নারী ফুটবলারের।

কয়েক মাস আগে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেসময় দেশের বাইরে লিগে খেলার অনুমতি দেয়নি। দেরিতে হলেও সিদ্ধান্ত পরিবর্তন করে দুই জনকেই অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ প্রসঙ্গে ডিফেন্ডার মাসুরা পারভীন সংবাদমাধ্যমকে বলেছেন,‌ 'আমার ও রুপনার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।'

এপ্রিলে ভুটানের নারী লিগে খেলার আশা রয়েছে মাসুরার, 'এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি, সব ঠিক থাকলে খেলতে পারবো। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (সাবিনা খাতুন) সাহায্য করেছেন।'

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন,‌ 'ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।'

যদিও কয়েক মাস আগে জুনে এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিদেশের লিগে খেলার জন্য না ছাড়ার যুক্তি দিয়েছিলেন এই সংগঠক।

/টিএ/এমএস/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের