ইনজুরি টাইমে অবিস্মরণীয় প্রত্যাবর্তনে অ্যাতলেতিকোকে হারালো বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০৫:৪৬আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৫২

মেত্রোপলিতানোতে অসাধারণ প্রত্যাবর্তন দেখালো বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। সেখান থেকে হ্যান্সি ফ্লিকের দল ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় এবং ইনজুরি টাইমে দুটি গোল করে জয় পায়। ৪-২ গোলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে ফিরলো কাতালান জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে পেনাল্টিতে বিতর্কিত গোল বাতিলে আলোচিত হুলিয়ান আলভারেজের লক্ষ্যভেদী শটে অ্যাতলেতিকো লিড নেয়। হাফটাইমের ঠিক আগে আন্তোয়ান গ্রিয়েজমান খুঁজে পান গিউলিয়ানো সিমিওনেকে। তার বাঁকানো পাস ধরে আর্জেন্টাইন মৌসুমে নিজের ১১তম লিগ গোল করেন।

বদলি নেমে কনর গ্যালাঘারের বানিয়ে দেওয়া বলে আলেক্সান্দার সোরলোথ ৭০তম মিনিটে ডিয়েগো সিমিওনের দলের ব্যবধান দ্বিগুণ করেন। 

বার্সেলোনা পাল্টা জবাব দিতে দেরি করেনি। ইনিগো মার্তিনেজের ক্রসে দুই মিনিট পর ব্যবধান কমান রবার্ট লেভানডোভস্কি। ৭৮তম মিনিটে রাফিনিয়া বক্সের মধ্যে বল বাড়ালে ফেরান তোরেস হেড করে জাল কাঁপান।  

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পরও হাল ছাড়েনি বার্সা। বক্সের প্রান্ত থেকে লামিনে ইয়ামালের শট রেইনিলদোর বুকে লেগে ইয়ান ওবলাককে পরাস্ত করে। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বার্সা ৩-২ গোলে এগিয়ে যায়। শেষ মুহূর্তে তোরেস নিজের দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন।

আগের রাতে রিয়াল ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে বসেছিল। বার্সা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে আবার এক নম্বরে ফিরলো। রিয়ালের সমান ২৮ ম্যাচ খেলে অ্যাতলেতিকো ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের