মেসিহীন আর্জেন্টিনাকে জেতালেন আলমাদা 

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ০৮:০০আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:০৮

চোটের মিছিল বড় ছিল আর্জেন্টিনার। ছিটকে গেছেন অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজসহ প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়। তার পরেও বিশ্বকাপ বাছাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় পেতে সমস্যা হয়নি। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট কাটতে আর এক পয়েন্ট দূরে রয়েছে তারা। একটি পয়েন্ট হলেই আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে।  ৬৮ মিনিটে শক্তিশালী বাঁকানো শটে একমাত্র জয়সূচক গোলটি করেন থিয়াগো আলমাদা। 

পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রাজত্ব আর্জেন্টিার। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ঘরের মাঠে পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। ওই ম্যাচে একটি পয়েন্ট পেলেই তারা মূল পর্ব নিশ্চিত করবে। ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ১৩ ম্যাচে চারে অবস্থান উরুগুয়ের।

যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাই থেকে সরাসরি ৬টি দল মূল পর্বের টিকিট কাটবে। সাতে থাকা দলটিকে আবার খেলতে হবে প্লে-অফ। 

চোটের কারণে প্রথম সারির অনেকে না থাকায় কোচ লিওনেল স্ক্যালোনি শুরুর একাদশে গুইলিয়ানো সিমিওনেকে নামিয়েছেন।তার সঙ্গে ওপরের দিকে খেলেছেন হুলিয়ান আলভারেজ ও আলমাদা। তবে প্রথমার্ধের শুরুর দিকে সুবর্ণ সুযোগগুলি পেয়েছিল উরুগুয়ে। কিন্তু আর্জেন্টিনার দৃঢ়তায় তারা সেসব কাজে লাগাতে পারেনি। আলবিসেলেস্তেরা অবশ্য সময়ের সঙ্গে মানিয়ে সুযোগ তৈরি করে বিরতির পর।   

একমাত্র গোলের পর আলমাদা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তাছাড়া খেলতে ভীষণ আগ্রহীও ছিলাম। কারণ আমি দেখাতে চেয়েছিলাম কেন আমি এই দলে।’

এই ম্যাচের ইনজুরি টাইমে অবশ্য দশ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। কড়া চ্যালেঞ্জে লাল কার্ড দেখেন নিকো গঞ্জালেস। ফলে ব্রাজিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ তার খেলা হবে না।

  /এফআইআর/ 
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি