পরাজয়ের পর ব্রাজিলকে নতুন করে ভাবতে বললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১২:২৮আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১২:২৮

বুয়েন্সে এইরেসের এস্তাদিও মনুমেন্তালের সেই রাত ভুলে যেতে চায় ব্রাজিল। স্বাগতিক আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে বাজে হার দেখতে হয়েছে। ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বিশ্বকাপে ব্রাজিলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র দল নিয়ে নিজের মূল্যায়নে কোনও রাখঢাক করেননি। 

ম্যাচের পর ২৫ বছর বয়সী নিজেদের সার্বিক অবস্থা নিয়ে বলেছেন, ‘লকার রুমে যাওয়ার পর আমাদের আসলে বলার মতো তেমন কিছু ছিল না। সবারই মন খারাপ ছিল। আমরা খুবই বাজে খেলেছি, আর্জেন্টিনা অসাধারণ খেলেছে।’

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাপট দেখিয়ে মূল পর্বের টিকিট কেটেছে। ব্রাজিল এখনও পয়েন্ট টেবিলে অবস্থান করছে চার নম্বরে। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা ভিনিসিয়ুস আর্জেন্টিনার বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন। তিনি এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে বললেন ব্রাজিলকে, ‘আমরা যা করছি, সেসব নিয়ে ব্রাজিলকে নতুন করে ভাবতে হবে। কারণ জনগণের চাহিদা থাকবে, তারা চায় আমরা যেন জিতি। বিশ্বকাপ আর মাত্র এক বছর পর এবং আমি আর পরাজয় দেখতে চাই না। আমাদের যথেষ্ট উন্নতি করতে হবে, নিজেদের মাথা উঁচু করে রাখতে হবে। কারণ আমরা ব্রাজিলিয়ান, আমরা কখনও হাল ছেড়ে দেই না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি