বাংলাদেশে কোন মাঠে হামজার অভিষেক? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৪:২৬ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৪:২৬

ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিকদের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে নিজ দেশের দর্শকের সামনে অভিষেকের অপেক্ষা।  ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে নিজেদের মাঠে দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা অপেক্ষার প্রহর গুণছেন। তাই আসন্ন ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঢাকা স্টেডিয়ামে করার পরিকল্পনা করছে। তবে সেটা বাস্তবায়ন হওয়া নিয়ে এখনও কিছুটা বাধা রয়ে গেছে। কারণ, ২০২১ সালের আগস্ট থেকে শুরু হওয়া স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান। জাতীয় ক্রীড়া পরিষদ এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। 

যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনও বাধা দেখছেন না। রবিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ হয়েছে। সেই অনুষ্ঠানের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের কী কথা হলো
সর্বশেষ খবর
ঢাকার আকাশ পরিষ্কার, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকার আকাশ পরিষ্কার, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
জর্ডানের চার্চে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি: নিহত ৭, আহত ৪০
জর্ডানের চার্চে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি: নিহত ৭, আহত ৪০
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর, ২০২৬)
দিনমজুরের সন্তান বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দিনমজুরের সন্তান বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং