রিয়ালকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ০২:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:১৩

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রভাব বিস্তার করলো আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার তারা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারালো। 

২০১৯ সালের ২৪ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল। ওই ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তারও বহু বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও রিয়াল। ২০০৬ সালে ওইবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারায় গানাররা। দুই লেগের অগ্রগামিতায় শেষ আটে ওঠে প্রিমিয়ার লিগ ক্লাব। ১৯ বছর পর আবার তারা রিয়ালকে হারালো।

ডেকলান রাইসের অসাধারণ দুটি ফ্রি কিক এবং মিকেল মেরিনোর চমৎকার স্ট্রাইকে সেমিফাইনালেই যেন পা দিয়ে রাখলো আর্সেনাল।

প্রথমার্ধে স্বাগতিকদের ভালো সুযোগ ছিল। এই সময়ে পিছিয়ে না পড়ার কারণে রিয়াল থিবো কোর্তোয়ার কাছে ঋণী থাকতে পারে। হাফটাইমের আগে বেলজিয়ান কিপার আর্সেনালের দুটি প্রচেষ্টা রুখে দেন।

রাইস গোলমুখ খোলেন ৫৮তম মিনিটে। সরাসরি ফ্রি কিক থেকে প্রথম সিনিয়র গোল করেন তিনি। রক্ষণদেয়াল ভেদ করে কোর্তোয়াকে পরাস্ত করে তার শট। ১২ মিনিট পর আরেকটি দর্শনীয় ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মেরিনো ঠাণ্ডা মাথায় জাল কাঁপান। তাতে আগামী সপ্তাহের মাদ্রিদ সফরের আগে আর্সেনাল দাপটের সঙ্গে এগিয়ে থাকলো। 

স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাদ্রিদ ক্লাব ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের