কিংসকে আটকে দিয়েছে রহমতগঞ্জ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৫

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি আটকে দিয়েছে বসুন্ধরা কিংসকে। আরেকটি ড্রয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে আরও দূরে সরে গেলো তপু-লেসকানোরা। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। রহমতগঞ্জের পয়েন্ট ১৯। প্রথম লেগে পুরান ঢাকার দলটির বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল কিংস। 

প্রথমার্ধে ২৭ মিনিটে ভালো আক্রমণ শাণায় রহমতগঞ্জ। সলোমন কিংয়ের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 

দুই মিনিট পর সতীর্থের কাটব্যাকে বক্সে ভালো জায়গায় থাকলেও রিসিভ করতে পারেননি হুয়ান এদুয়ার্দো লেসকানো। কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধের শেষে তাকে তুলে নেন তিতে। 

৪২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় কিংসের। বাঁ দিক থেকে আসা ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়েও নাগাল পাননি গোলকিপার শহীদুল আলম সোহেল। ফাঁকা পোস্টে বল জড়াতে টোকা দিতে গোলমুখে ছুটেছিলেন রাকিব হোসেন, কিন্তু বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। হতাশায় মুখ ঢাকেন এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধেও খেলা হতে থাকে একই ধাঁচে। তাতে শেষ পর্যন্ত রহমতগঞ্জের প্রতিরোধে ভেঙে লিগের ফিরতি লেগের দেখায় জালের নাগালই পেলো না কিংস। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
৪৫ বলের সেঞ্চুরিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের ইতিহাস
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৬)
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত