বিশ্বকাপে স্পেনের দুই ম্যাচে সন্দেহজনক বেটিং, এলো চাঞ্চল্যকর তথ্য

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১২:৩৪আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৩৭

স্পেনের ২০২৬ বিশ্বকাপ অভিযানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলটির দুটি ম্যাচে অস্বাভাবিক বেটিং কার্যক্রম ও কিছু বিতর্কিত ঘটনার কারণে তদন্ত শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত ম্যাচ পাতানোর কোনো প্রমাণ মেলেনি, তবু বিষয়টি নজরদারিতে রেখেছে আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলো।

দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ অব কোপেনহেগেন, যা ক্রীড়া ইভেন্টে কারসাজি প্রতিরোধ, শনাক্তকরণ ও শাস্তি নিশ্চিত করতে কাজ করে। তারা বিশ্বকাপে মোট সাতটি ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি এসব ঘটনার ব্যাখ্যা চেয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। 

আরও পড়ুন: মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন? 

স্পেনকে ঘিরে চিহ্নিত হওয়া দুটি ঘটনার একটি হলো পলিমার্কেট প্ল্যাটফর্মে কেপ ভার্দের বিপক্ষে স্পেন জয় পাবে না-এমন ফলাফলের পক্ষে অস্বাভাবিক হারে বাজি ধরা। অন্যটি হলো সৌদি আরবের বিপক্ষে বড় জয়ের ম্যাচে ফেরান তোরেসের গোল বাতিল করতে ভিএআরের অস্বাভাবিক দীর্ঘ সময় নেওয়ার ঘটনা।

এই ঘটনাগুলোকে ইয়েলো অ্যালার্ট হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সাধারণত অস্বাভাবিক বেটিং প্রবণতা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন বা সন্দেহজনক তথ্য লেনদেনের মতো ইঙ্গিত পাওয়া গেলে এই সতর্কতা জারি করা হয়।

গ্রুপ অব কোপেনহেগেনের সাবেক সহযোগী ও বেটিং বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান কালব জানিয়েছেন, কোনো অ্যালার্ট জারি হওয়া মানেই ম্যাচে কারসাজি হয়েছে—এমন নয়।

তার ভাষায়, ‘গ্রুপ অব কোপেনহেগেনের অ্যালার্ট অনেক সময় অস্বাভাবিক বেটিং আচরণ, কিস্তিতে পরিবর্তন বা তারল্য সুরক্ষার মতো কারণেও ব্যাখ্যা করা যায়। সব ক্ষেত্রে কারসাজির বিষয়টি জড়িত থাকে না।’

অন্যদিকে, ফিফা জানিয়েছে তারা কোনো ম্যাচেই সন্দেহজনক বেটিং কার্যক্রম বা ম্যাচ পাতানোর ইঙ্গিত পায়নি। তবে গ্রুপ অব কোপেনহেগেন বিশ্বকাপজুড়ে মোট সাতটি ইয়েলো অ্যালার্ট জারি করেছে। স্পেনের দুটি ঘটনার পাশাপাশি আরও যেসব ঘটনায় সতর্কতা জারি হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানের মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড, ফোলারিন বালোগুনকে ঘিরে একটি অস্বাভাবিক বাজি, যেখানে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার দিনই বেলজিয়ামের হয়ে তার খেলার সম্ভাবনা নিয়ে বাজি ধরা হয়েছিল, এমনকি তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই।

বর্তমানে এসব ঘটনার তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত স্পেন বা অন্য কোনো দলের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়নি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিদায় বলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ওতামেন্দি
বিশ্বকাপ জিতে স্পেনের প্রতিটি ফুটবলার কত পেলেন?
বিশ্বচ্যাম্পিয়নের ব্যাজ হারাচ্ছে আর্জেন্টিনা, জার্সিতে আসছে বড় পরিবর্তন
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে