মাঠে ফিরে আবারও আলোচনায় নেইমার

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৩:১৮ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৩:১৮

সমালোচনা, বিতর্ক আর কটাক্ষ-সবকিছুর জবাব অনেকেই কথায় দেন। কিন্তু নেইমার বেছে নিলেন ভিন্ন পথ। মাঠে নেমে গোল করলেন, তারপর গোল উদযাপনের মাধ্যমে যেন কড়া বার্তা ছুড়ে দিলেন সমালোচকদের। পোকার টুর্নামেন্ট খেলা নিয়ে যে বিতর্ক কয়েকদিন ধরে হচ্ছিল, তার জবাব তিনি দিলেন নিজের স্বভাবসুলভ স্টাইলে।

আরও পড়ুন: হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার ব্রাজিলিয়ান সিরি 'এ' লিগে সান্তোসের হয়ে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া গোল করেন। ম্যাচের শুরুতেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন, এরপর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে অন্তত এক পয়েন্ট এনে দেন তিনি।

প্রথম গোলের পর নেইমার এমন একটি উদযাপন করেন, যেখানে তিনি তাস বিলি করার ভঙ্গি করেন। এটি ছিল স্পষ্টভাবে সেই সমালোচনার জবাব, যা কয়েকদিন আগে তাকে ঘিরে তৈরি হয়েছিল।

বিতর্কের সূত্রপাত হয়, যখন সাও পাওলোতে অনুষ্ঠিত পোকার টুর্নামেন্টে নেইমারকে অংশ নিতে দেখা যায়। একই সময়ে সান্তোস দল ভেনেজুয়েলায় কোপা সুদামেরিকানা প্লে-অফ ম্যাচ খেলতে গিয়েছিল ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে।

যদিও সান্তোস সেই ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায়, তবু দলের সবচেয়ে বড় তারকাকে পোকার টেবিলে দেখে অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক তার সমালোচনা করেন।

তবে সান্তোস কর্তৃপক্ষ জানায়, নেইমার পোকার খেলতে গিয়ে দলের সফর এড়িয়ে যাননি। প্রধান কোচ কুকা জানান, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে নেইমারকে ব্যক্তিগত ফিটনেস প্রোগ্রামের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সাও পাওলোতেই রাখা হয়েছিল। তার মতে, দীর্ঘ ও ক্লান্তিকর ভেনেজুয়েলা সফর এই পর্যায়ে নেইমারের জন্য তেমন কোনো উপকার বয়ে আনত না।

ক্লাব আরও জানায়, টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে নেইমার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন। পরদিন তার নির্ধারিত ছুটির দিন ছিল।

/এফআইআর/
সম্পর্কিত
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ