৫ গোলের ম্যাচে আবাহনীকে হারিয়ে পুলিশের নাটকীয় জয়, হেরেছে মোহামেডানও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ নভেম্বর ২০২৬, ১৮:০৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:১৫

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। শুক্রবারের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে পুলিশ। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হার এড়াতে পারেনি আবাহনী। অন্য ম্যাচে হেরেছে মোহামেডানও।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৪৭ মিনিটে রাসুল বায়ের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্যাম।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। তবে ৮৬ মিনিটে এমতিয়াজের গোলে ব্যবধান কমে ২-১ হয়। ম্যাচের শেষমুহূর্তে উত্তেজনা আরও বাড়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শফিকের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পুলিশ।

তবে খেলা শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি থেকে মাইকেল গোল করলে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি আবাহনী। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ এফসি। এই জয়ে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পুলিশ। আবাহনী লিমিটেড ৪ ম্যাচে ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে আছে।

মোহামেডানের জয়রথ থামাল রহমতগঞ্জ

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) দুর্দান্ত প্রত্যাবর্তনে মোহামেডানের জয়রথ থামিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুই গোল করে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে রহমতগঞ্জ।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে ডি-বক্স লক্ষ্য করে মোজাফফর মোজাফফরভের বাড়ানো লং বল দারুণভাবে নিয়ন্ত্রণে নেন শাহরিয়ার ইমন। এরপর গোলকিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

দুই মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে ইব্রাহিমা সেনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে মোহামেডানের মোজাফফরভের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করে মোহামেডান। বক্সের ভেতর জটলার মধ্যে ডান প্রান্তে বল পেয়ে ফাঁকা পোস্ট পেয়েছিলেন ফয়সাল ফাহিম। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধে অবশ্য পাল্টে যায় ম্যাচের চিত্র। বিরতির পরপরই সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রিন্স ওউসুর বাড়ানো বল পেয়ে শট নেন ইব্রাহিমা সেনে। তাকে ঠেকাতে এগিয়ে এসেছিলেন মোহামেডানের গোলকিপার আনিসুর রহমান জিকো। তবে তার নাগালের বাইরে দিয়ে পোস্টে লেগে বল জড়িয়ে যায় জালে।

৬১ মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। ফ্রিকিক থেকে কুশল দেউবার বাড়ানো বল ইব্রাহিমা সেনের ব্যাকহেডে চলে যায় ফাঁকায় থাকা প্রিন্স ওউসুর কাছে। তার জোরালো শট ঠেকাতে পারেননি জিকো। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ।

এরপর সমতায় ফেরার চেষ্টা চালায় মোহামেডান। ৬৬ মিনিটে সুলেমান দিয়াবাতের হেড দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ। অন্যদিকে, ৮১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। প্রিন্স ওউসুর শট পোস্টে লেগে ফিরে আসায় আর গোল পাওয়া হয়নি তাদের। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

এই জয়ে ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রহমতগঞ্জ। তাদের জয় দুটি, ড্র তিনটি। অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
জাতীয় স্টেডিয়ামে অভিষেকেই ফর্টিসের দাপট, জিতেছে আবাহনীও
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
সর্বশেষ খবর
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি