প্রধানমন্ত্রীর কাছ থেকে এক কোটি টাকা পেলো হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ২০:১১আপডেট : ১৬ মে ২০২১, ২০:১১

প্রায় দুই মাস আগে হকির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। অবশেষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক কোটি টাকা পেয়েছে হকি ফেডারেশন। ঈদের আগেই হস্তগত হয়েছে এই টাকা।

প্রাপ্ত অর্থ দিয়ে হকি ফেডারেশন প্রিমিয়ার লিগ আয়োজন করতে চাইছে। পাশাপাশি অংশগ্রহণকারী ক্লাবগুলোকেও সাহায্য করার ইচ্ছা ফেডারেশনের। এখানে বলে রাখা প্রয়োজন যে, সবশেষ লিগ টার্ফে গড়িয়েছে ২০১৮ সালে। এর পর নানা কারণে আর সেটি আয়োজন করা যায়নি।

এখন প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ সাহায্য পেয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা ঈদের আগেই এক কোটি টাকা সাহায্য পেয়েছি। এই অর্থ দিয়ে প্রিমিয়ার লিগ আয়োজন করা যায় কিনা চেষ্টা করেছি। তবে এখন তো লকডাউন চলছে। এছাড়া আমাদের সভাপতিও দেশে নেই। দেখি সামনের দিকে কী হয়। আশা করছি, আমরা ক্লাবগুলোকে সাহায্য করতে পারবো।'

/টিএ /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে