করোনাভাইরাস: বার্সেলোনা-রিয়ালের ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ১২:৩৮আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১২:৫১

বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস করোনাভাইরাসে বন্ধের আগে জমে উঠেছিল লা লিগা। পয়েন্ট টেবিলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইটা হচ্ছিল দারুণ। এবারের মৌসুমে লিগের দুটো এল ক্লাসিকোই হয়ে গেছে। তবে আগস্টের প্রাক-মৌসুম প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বীদের আবারও দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু করোনা তা আর হতে দিল কই! বাতিল হয়ে গেছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ।

ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ করা যাবে কিনা, এই সংশয়ে দিন পার করছেন খেলোয়াড়েরা। কবে মাঠে ফিরবেন, সেটারও কোনও সম্ভাবনা দেখছেন না তারা। অনেক লিগ তো বাতিল হওয়ারই শঙ্কা জন্মেছে! শেষ পর্যন্ত যদি তা-ই হয়, তাহলে নতুন মৌসুমের প্রস্তুতি নিয়ে ভাবতে হবে। কিন্তু সেখানেও তো বড় এক ধাক্কা লাগলো। করোনাভাইরাসের কারণে প্রাক-মৌসুম প্রস্তুতির প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপও বাতিল করা হয়েছে।

মৌসুম শুরুর আগে ইউরোপের বড় ক্লাবগুলো প্রীতি ফুটবল খেলে। তেমনই একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। উত্তর আমেরিকা ও এশিয়া অঞ্চলে আয়োজন করা হয় প্রতিযোগিতার ম্যাচগুলো। সামনের মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্র পর্বে খেলার কথা ছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের কোটি ফুটবলভক্ত এই লড়াইয়ের অপেক্ষায় থাকলেও করোনার কারণে সেটি বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মাঠ সোফি স্টেডিয়াম তৈরি করা হচ্ছিল এই প্রতিযোগিতার জন্য। লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, আয়োজকদের চাওয়া ছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ আয়োজনের। এজন্য তারা দুই ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

করোনাভাইরাসের থাবায় ওলটপালট হয়ে যাওয়া ফুটবল ক্যালেন্ডারে স্থগিত হয়েছে ইউরোপের প্রায় সব ঘরোয়া লিগ। ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ইউরো নিয়ে যাওয়া হয়েছে সামনের বছরে। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার অবস্থাও একই।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
কারাগারেই মারা গেলেন সেই আওয়ামী লীগ নেতা
কারাগারেই মারা গেলেন সেই আওয়ামী লীগ নেতা
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়