হারের পর কেঁদে ভাসিয়েছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২০, ১২:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১২:৩০

এভাবেই ম্যাচের পর কেঁদেছেন নেইমার। নেইমারকে ঘিরে কতই না স্বপ্নের আঁকিবুঁকি ছিল পিএসজি দর্শকদের মনে। হওয়াটা অস্বাভাবিকও নয়। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে তার পিএসজি আসার মূল লক্ষ্যই তো ছিল এটা- কখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতা পিএসজিকে ইউরোপা সেরার মুকুট পড়ানো। কিন্তু ২৫ বছর পর দলটিকে সাফল্যের সর্বোচ্চ মঞ্চে উঠাতে ভূমিকা রেখেও ফিরতে হলো খালি হাতে। সেই ব্যর্থতা কীভাবে ঢাকবেন নেইমার? না রাখ-ঢাক করেননি। শেষ বাঁশি বাজার পর মাঠের পুরোটা সময়ই কেঁদে ভাসিয়েছেন!

নেইমারের এমন অশ্রুবর্ষণ দেখে বিজয় উল্লাস ছেড়ে আসতে হয় বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দেরও। ডিফেন্ডার ডেভিড আলাবা জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। বায়ার্ন কোচ হানসি ফ্লিকও এগিয়ে আাসেন সান্ত্বনা দিতে। বাকিরা বিষন্ন মনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও নেইমারের ক্ষেত্রে ব্যর্থতার প্রকাশটা ঘটলো চোখের জলে।

নেইমারকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন বায়ার্ন কোচও। ধাতস্থ হতে নেইমার যে সময় নিয়েছেন তা টের পাওয়া গেছে ম্যাচের অনেক পর। তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। লিখেছেন, ‘হেরে যাওয়া খেলারই অংশ। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, লড়াই করেছি। আপনারা এই সময়ে যে ভালোবাসা ও সমর্থন যুগিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বায়ার্নকে অভিনন্দন।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ