প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ে সব সোনা চীনের!

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ২১:১১আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১:১৪

প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো চীন। শনিবার পুরুষদের ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে কাও ইউয়ান স্বর্ণপদক জিতলেন। তাতে করে ডাইভিংয়ে আট সোনার সবগুলোই জিতে নিলো চীনারা।

তিন বছর আগে অনুষ্ঠিত টোকিও গেমসের চেয়ে এবার এই ডিসিপ্লিনে একটি সোনা বেশি জিতলো চীন। গতবার ডাইভিং থেকে আট সোনার সাতটি জিতেছিল তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাও তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ছিলেন অনেক এগিয়ে। তিনি শেষ করেন ৫৪৭.৫০ পয়েন্ট নিয়ে। জাপানের রিকুতো তামাই ৫০৭.৬৫ পয়েন্ট পেয়ে রৌপ্য জিতেছেন। ব্রাইটনের নোয়াহ উইলিয়ামস (৪৯৭.৩৫) পেয়েছেন ব্রোঞ্জ।

১৯৮৮ সালে সিউলে আমেরিকান গ্রেগ লুগানিসের পর প্রথম অ্যাথলেট হিসেবে ১০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন কাও।

এখন পর্যন্ত ৩৬ সোনা জিতে সবার ‍উপরে চীন। সব মিলে তাদের পদক ৮৬টি। যুক্তরাষ্ট্র (৩৩) সোনাজয়ীর তালিকায় দ্বিতীয় স্থানে, তবে সর্বোচ্চ ১১৩ পদক তাদের দখলে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের