অস্ট্রেলিয়ান সাংবাদিকের ওপর কেন ক্ষুব্ধ জোকোভিচ?

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৫:০৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

অস্ট্রেলিয়ান ওপেনে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন নোভাক জোকোভিচ। নতুন করে সংবাদ শিরোনাম হয়েছেন অন-কোর্ট ইন্টারভিউ না দিয়ে। যার কারণ চ্যানেল নাইনের অস্ট্রেলিয়ান এক সাংবাদিক! 

সম্প্রতি নোভাক জোকোভিচ ও তার ভক্তদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন চ্যানেল নাইনের টনি জোন্স। যা মোটেও ভালোভাবে নেননি সার্বিয়ান তারকা। এর প্রভাবটা টের পাওয়া যায় রবিবারের ম্যাচের পর। সাধারণত ম্যাচের পর প্রথাগতভাবে ইন্টারভিউ দেওয়ার নিয়ম খেলোয়াড়দের। কিন্তু জোকোভিচ সেই প্রথা অনুসরণ করেননি। চতুর্থ রাউন্ডে জিরি লেহেকাকে হারানোর পর ইন্টারভিউ এড়িয়ে গেছেন। যার মূল কারণ ছিল চ্যানেল নাইনের সাংবাদিকের ওপর ক্ষোভ! আর টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠানও তারা।   

পরে সংবাদ সম্মেলনে জোকোভিচ এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। জোকোভিচ সেখানে দাবি করেন, জোন্স সার্বিয়ান ভক্তদের নিয়ে উপহাস করেছেন। তাছাড়া এমন সব কথা বলেছেন যা তার জন্য ছিল অপমানজনক ও আপত্তিকর। ৩৭ বছর বয়সী আরও বলেছেন, ‘পুরো ব্যাপারটা ছিল আমার জন্য বিব্রতকর।’

জোন্স অবশ্য চ্যানেল নাইনে সোমবার জোকোভিচের কাছে ক্ষমা চেয়েছেন। সেখানে বলেছেন, ‘খুব হতাশ হয়েছি যে ব্যাপারটা এভাবে এসেছে। কারণ শুক্রবার রাতে যেসব কথা বলেছি, আমার মতে সেটা ছিল পুরোপুরি হাস্যরস ও কৌতুকপূর্ণ। যা আমি সাধারণত করি। কিন্তু শনিবার জোকোভিচের মাধ্যমে টেনিস অস্ট্রেলিয়া আমাকে জানায়, তারা ব্যাপারটাতে মোটেও খুশি হয়নি। ওই ঘটনার পর আমি জোকোভিচের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছি।’       

/এফআইআর/
সম্পর্কিত
জোকোভিচের বিদায়, ফাইনালে আলকারেজ-সিনার
সেমিফাইনালে জোকোভিচ-আলকারেজ লড়াই 
তৃতীয় রাউন্ডে উঠে ‘আরও ইতিহাস গড়ার’ প্রত্যয় জোকোভিচের
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী