মি নোট১০ লাইট আনলো শাওমি

টেক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

নতুন ফোন হাতে শাওমি বাংলাদেশর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী শাওমি সম্প্রতি মি নোট সিরিজের কোয়াড ক্যামেরার ‘মি নোট ১০ লাইট’ স্মার্টফোন দেশের বাজারে ছেড়েছে। এছাড়া ব্র্যান্ডটি গ্রাহকদের আরও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে ছয়টি নতুন সার্ভিস সেন্টার চালুর ঘোষণা দিয়েছে।

মি নোট ১০ লাইট শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে ৬.৪৭ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং পেছনের থ্রিডি কার্ভড গ্লাস। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডিভাইসটির সুরক্ষায় এর সামনে এবং পিছনে উভয় দিকেই কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।

মি নোট ১০ লাইট ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী বহুমুখী ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এছাড়া সেলফি তুলতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

এটিতে রয়েছে শক্তিশালী ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। অক্টাকোর প্রসেসরের সঙ্গে রয়েছে অ্যাড্রেনি ৬১৮ জিপিইউ। অ্যান্ড্রয়েড ১০-এর ওপর রয়েছে শাওমির কাস্টমাইজ এমআইইউআই ১১। আরও রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে টানা দুইদিন ব্যবহারের সুবিধা দেবে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়ান্টের মি নোট ১০ লাইট পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক রঙে দাম পড়বে ৩৯ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া কক্সবাজার, গাজীপুর, পাবনা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও যশোরে চালু হয়েছে ছয়টি সার্ভিস সেন্টার। সব মিলিয়ে সার্ভিস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ১৯টিতে। - বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার