গুগল সার্চের ডার্ক মোড সুবিধা ডেস্কটপে চালু করবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

অবশেষে ডেস্কটপের জন্য চালু হয়েছে গুগল সার্চের ডার্ক মোড সুবিধা। সম্প্রতি এই ফিচার চালুর ঘোষণা দেয় গুগল কর্তৃপক্ষ। ফলে এখন থেকে গুগল হোমপেজ, সার্চ রেজাল্ট পেজ, সার্চ সেটিং এবং অন্য অনেক অপশনে ডার্ক মোড সুবিধা পাওয়া যাবে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, গত বছর ডেস্কটপের জন্য ডার্ক মোড ফিচার পরীক্ষামূলকভাবে চালু করে গুগল। সেখানে ইতিবাচক ফল আসায় সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলো। অন্যদিকে স্মার্ট ফোনে অনেক আগে থেকেই ডার্ক মোড সুবিধা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা।

ডার্ক মোড চালু করার সঙ্গে গুগল নতুন তিনটি অপশন যুক্ত করেছে। এগুলো থেকে ব্যবহারকারী তার পছন্দমতো যে কোনও একটি বাছাই করতে পারবেন। ডেস্কটপে গুগল সার্চের ডার্ক মোড চালু করবেন যেভাবে-

১. প্রথমে আপনার ব্রাউজারে গুগল সার্চ ওপেন করুন

২. ওপরে ডান কোণায় থাকা সেটিংস অপশনে যান

৩. বাম দিক থেকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন

৪. এখানে আপনি তিনটি অপশন পাবেন। এগুলো হলো- ডিভাইস ডিফল্ট,ডার্ক ও লাইট।

৫. তিনটি অপশন থেকে পছন্দমতো যে কোনও একটি বাছাই করে নিচে থাকা সেভ অপশনে ক্লিক করুন। এবার উপভোগ করুন আপনার পছন্দের যেকোনও মোড।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ