বন্ধ হচ্ছে মেটা’র ডিজিটাল ওয়ালেট নোভি

ইশতিয়াক হাসান
০৩ জুলাই ২০২২, ২০:৩৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ২০:৩৭

বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুকের (মেটা) পাইলট প্রজেক্ট ডিজিটাল ওয়ালেট নোভি। সেইসঙ্গে বন্ধ হচ্ছে এর ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।

নোভির ওয়েবসাইট অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ওয়ালেটটি বন্ধ হয়ে যাবে। এজন্য গ্রাহকদেরকে যত দ্রুত সম্ভব তাদের অর্থ উঠিয়ে নিতে অনুরোধ করা হয়েছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, জুলাইয়ের ২১ তারিখ থেকে এই ওয়ালেটে আর অ্যাড মানি করা যাবে না। এর সব ফান্ড ব্যাংকের ডেবিট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। গত বছর অক্টোবরের শেষে আমেরিকা ও গুয়েতেমালাতে মেটা নোভির ছোট্ট একটি পাইলট প্রোগ্রাম ছেড়েছিল। নোভি মূলত তৈরি করা হয়েছিল মেটাভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ডায়েমকে দ্রুত এবং বিনামূল্যে ট্রানজেকশনের জন্য। কিন্তু আইনপ্রণেতারা প্যাক্সোস স্টেবল কয়েন ব্যবহারের জন্য কয়েনবেজের সঙ্গে অংশীদার হতে বলে।

ভার্জ আরও জানায়, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নামকরণের আগে ডায়েমের নাম ছিল লিবরা। পরে এর সঙ্গে ফেসবুকের যোগ থাকার অভিযোগে ফেসবুক থেকে আলাদা হওয়ার জন্য এর নতুন নামকরণ করা হয় ডায়েম। গত বছর অক্টোবরে নোভি চালু হওয়ার পর পরই মার্কিন সিনেটের পক্ষ থেকে সেটা বন্ধ করে দিতে বলা হয়। বলা হয় প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সি ম্যানেজের জন্য যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। এরপর এ বছরের শুরুর দিকেই ডায়েম বিক্রি হয়ে যায় ২০০ মিলিয়ন ডলারে।

মেটা ইতোমধ্যেই ইনস্টাগ্রামে এনএফটি পরীক্ষা শুরু করেছে। তারা জুকবাক্স নামে একটি ডিজিটাল কারেন্সির কাজও শুরু করেছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম