মোবাইল ব্যালেন্সে নাগরিক সেবার অর্থ পরিশোধ সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ০৪:১৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৪:১৩

গ্রাহকের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সরকারি সার্টিফিকেশন বা প্রত্যয়ন এবং মাইগভ সেবার অর্থ পরিশোধ করা যাবে। সেবাটি যৌথভাবে চালু করেছে সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) ও মোবাইল অপারেটর রবি।

ডিওবি-ভিত্তিক পেমেন্ট পদ্ধতি সংযোজনের মাধ্যমে প্রত্যয়ন (https://prottoyon.gov.bd) এবং মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মে নিবন্ধিত নাগরিকরা সহজেই রবি মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ঘরে বসে তাদের সনদপত্র সেবার জন্য অর্থপ্রদান করতে পারবেন।

প্রত্যয়ন পোর্টাল ব্যবহার করে এর আগে বাংলাদেশের নাগরিকরা তাদের মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছে অনলাইনে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতেন এবং অনেকক্ষেত্রেই তাদের কাছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি না থাকায় সরাসরি সরকারি অফিসে গিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামী, ই-সার্ভিস টিম লিড মোহাম্মদ সালাহউদ্দিন, ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ মশিউর রহমান, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, ভাইস-প্রেসিডেন্ট পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরীফ শাহ জামাল রাজ প্রমুখ।

এই উদ্যোগের বিষয়ে এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘পিটুজি পেমেন্টের প্রসার বৃদ্ধি করতে আমরা সরকারি ইকোসিস্টেমে মোবাইল অপারেটরদের সঙ্গে ডিওবি চালু করছি। এর মাধ্যমে নাগরিকের সময়, খরচ এবং যাতায়াতের সময় কমিয়ে আনবে।’

রবি'র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘আমরা এটুআই’র সঙ্গে প্রথমবারের মতো বিভিন্ন নাগরিক সেবা যেমন, জাতীয়তা সনদ, জন্মসনদ, বিবাহসনদ ইত্যাদি প্রাপ্তির জন্য গ্রাহকের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে অর্থ প্রদানের সেবা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের