ইসলামী ব্যাংক ব্যবহার করবে লেনোভোর কম্পিউটার

টেক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১০:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৩৪

ইসলামী ব্যাংক লেনোভোর ১ হাজার ৫০০ ল্যাপটপ, ৫০টি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করবে। এ বিষয়ে আগেই প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্য হস্তান্তর করা হয়।   

লেনোভো’র ওভারসিস বিজনেস, কনজুমার, কমার্শিয়াল ও ট্যাবলেট বিষয়ক জেনারেল ম্যানেজার নবীন কেজরিওয়াল অনুষ্ঠানে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করতে পেরে আমরা রোমাঞ্চিত। লেনোভোর নির্ভরযোগ্য প্রযুক্তি সমাধান যা উদ্ভাবনী এবং ব্যবসার ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

অনুষ্ঠানে এ দেশে লেনোভোর ব্যবসায়িক অংশীদার এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, দেশের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি হিসেবে কাজ করবে। আজ আমাদের নিজেদেরকে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আগামীকাল শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জে. কিউ. এম. হাবিবুল্লাহ, মোকাররম হুসাইন, ব্র্যাকনেট লিমিটেডের হেড অব অপারেশন্স মোহাম্মদ জসিম উদ্দিন, কম্পিউটার ভিলেজের ম্যানেজিং পার্টনার মাসুদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম