বাংলাদেশের কারখানায় বছরে ৩০ লাখ ফোন তৈরি করবে শাওমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৮:২৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:২৫

শাওমি বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘মেড ইন বাংলাদেশ’ ঘোষণা করে শাওমি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে শাওমির প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক ভিডিও বার্তায় বলেন, শাওমিকে ধন্যবাদ জানাই, তারা বাংলাদেশকে স্মার্টফোন উৎপাদনের জন্য বেছে নিয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, কারাখানা স্থাপনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেলো। এখন থেকে দেশের মানুষ একটি প্রতিযোগিতামূলক দামে শাওমির সর্বশেষ সব উদ্ভাবনী পণ্য হাতে বলে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।  

অনুষ্ঠানে জানানো হয়, শাওমি ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেডের সঙ্গে বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে। কারখানাটিতে শাওমি প্রতি বছর প্রায় ৩০ লাখ স্মার্টফোন তৈরি করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
দেশে শাওমি ফোন তৈরি বন্ধ, উৎপাদন কমিয়েছে অন্যরাও
ঈদ উপলক্ষে বাজারে নতুন প্রযুক্তিপণ্য
অফলাইন স্টোরে শাওমির ১১.১১ ক্যাম্পেইন
সর্বশেষ খবর
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
ঐক্যবদ্ধ জনগণই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা: জাতীয় মুক্তি কাউন্সিল 
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
অর্থনীতিতে নীরব সংকট, ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী