বাংলালিংক নিয়ে এলো ডিজিটাল সার্ভিস মার্কেটপ্লেস ‘অ্যাপলিংক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ২১:০১আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:০১

ডিজিটাল সার্ভিসের মার্কেটপ্লেস অ্যাপলিংক চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। গ্রাহকদের সঙ্গে স্থানীয় ডেভেলপারদের সংযুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাহকদের সহজে ডিজিটাল সার্ভিস কেনার সুবিধা দেওয়ার পাশাপাশি এটি ডেভেলপারদের জন্য আয়ের সুযোগও সৃষ্টি করবে।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রবিবার (১০ এপ্রিল) অ্যাপলিংক-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, বাংলালিংক-এর প্রধান নির্বাহী এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় ডেভেলপাররা https://dev.applink.com.bd ভিজিট করে নিবন্ধন সম্পন্ন করার পর অ্যাপলিংক প্ল্যাটফর্মে এসএমএস, ইউএসএসডি ও বিলিং সংযোগের মতো প্রয়োজনীয় সব টুলস এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) পাবেন। 

এই প্ল্যাটফর্মে স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কৃষি, জনসেবা, বিনোদন ও ব্যবসাসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস পাবলিশ ও আয় করা যাবে।

বাংলালিংক গ্রাহকরা https://applink.com.bd ভিজিট করে মোবাইল এয়ারটাইম ব্যালেন্স দিয়ে তাদের পছন্দের সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

পলক বলেন, তরুণ পেশাজীবীদের ক্ষমতায়নের মাধ্যমে কীভাবে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের আইটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা এই উদ্যোগে প্রতিফলিত হয়।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, আমরা দুটি উদ্দেশ্য নিয়ে অ্যাপলিংক চালু করেছি। প্রথমত, এই নতুন ডিজিটাল ইকোসিস্টেমটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ডেভেলপারদের ক্ষমতায়ন করবে। তারা উপার্জনের পাশাপাশি তাদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের পছন্দের সেবা ও অ্যাপ কিনতে পারবেন।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে কেনা যাবে জ্বালানি তেল
অ্যাপের মাধ্যমে মিলবে তেল
জ্বালানি বিতরণে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম