ইউটিউবে সংক্ষিপ্ত ভিডিও তৈরি করে দেবে এআই

ইশতিয়াক হাসান
০৩ আগস্ট ২০২৩, ২২:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২২:০৯

এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে মিনি ভিডিও তৈরি করা শুরু করেছে ইউটিউব। সম্প্রতি অ্যান্ড্রয়েড পুলিশের সূত্রে সাইটটির একটি সাপোর্ট পেজ থেকে এ তথ্য জানা গেছে। তবে এটি আপাতত কিছু ইংরেজি ভিডিওতে দেখা যাবে। আর অল্প কিছু ব্যবহারকারী বর্তমানে এটি দেখতে পাবেন। এগুলো ইউটিউবের ওয়াচ ও সার্চ পেজে পাওয়া যাবে। এটি ব্যবহারকারীকে ভিডিও’র একটি সংক্ষিপ্ত পরিচয় দেবে।

গুগলের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম ভার্জকে জানান, আমরা এআই’র নতুন একটি ফিচার নিয়ে কাজ করছি, যা ইউটিউবের ভিডিও’র একটি সংক্ষিপ্তসার তৈরি করবে। তিনি আরও বলেন, আমরা সব সময়ই নতুন নতুন ফিচার নিয়ে কাজ করে যাচ্ছি, আর সেই কাজটি সবার সামনে আনার আগে পরীক্ষা করে নেই— যেন ব্যবহারকারীদের অভিজ্ঞতা সবসময় ভালো থাকে।

ভার্জ জানায়, গুগল এআই নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করছে। গত মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রতিষ্ঠানটি জানায়, তারা প্লেস্টোরে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যেখানে এআই ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাপ রিভিউয়ের ওপর একটি সংক্ষিপ্তসার তৈরি করে দেবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী