গ্রামীণফোন চালু করলো নিজস্ব ডাটা সেন্টার

টেক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ২০:৩৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:২৮

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নিজেদের প্রথম টিয়ার থ্রি স্ট্যান্ডার্ড ডাটা সেন্টার উদ্বোধন করলো গ্রামীণফোন। নেটওয়ার্ককে আরও নির্ভরযোগ্য, কার্যকর ও টেকসই করতে এই যুগান্তকারী সর্বাধুনিক প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সিলেটে ডাটা সেন্টারটি উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান।

এ সময় জেডটিই করপোরেশনের ভিপি ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ইয়ান চাংঝি, জেডটিই বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এমডি মা লিয়াং (জেরি), গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) জয় প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

চার মেগাওয়াট লোডের ক্ষমতাসম্পন্ন সুপার কোর ডাটা সেন্টারটি দেশের সব মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের (এমএনও) মধ্যে সবচেয়ে বড়। ২০২৩ সালের জানুয়ারিতে এই ডাটা সেন্টারের কাজ শুরু হয়।

ডাটা সেন্টারটি স্থাপনের ফলে গ্রাহকরা আরও মানসম্পন্ন সেবা এবং উচ্চগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেন্টারটির মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হবে। এ ছাড়া এই ডাটা সেন্টার তৈরিতে টেকসই পরিবেশ রক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, এই পদক্ষেপ ডিজিটালি উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ার পথে আরেকটি মাইলফলক।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের