হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৩:৫৮আপডেট : ০৯ জুন ২০২৬, ১৩:৫৮

ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি কি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে নাকি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। 

নিউইয়র্ক টাইমস প্রথম এই ঘটনাটি প্রকাশ করে এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, পাইলটরা ভালো আছেন। কেউ আহত হয়নি। তিনি আরও জানান, এই দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী সেখানে অ্যাপাচি, এমকিউ-৯ রিপার ড্রোন এবং এফ/এ-১৮ ও এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় ৩০টি চালকবিহীন রিপার ড্রোন এবং কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলেও, এই প্রথম চলমান সংঘাতে কোনও অ্যাপাচি হেলিকপ্টার হারাল যুক্তরাষ্ট্র। এর আগে গত এপ্রিলে ইরানের হামলায় একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হলেও এর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৯ জুন ২০২৬, ১৩:৫৮
হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার
সম্পর্কিত
সফল পূর্বাভাসে হ্যাটট্রিক, জার্মান গণিতবিদের এবারের চ্যাম্পিয়ন কে?
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
সর্বশেষ খবর

বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প