ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ১০:৩৪আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৩৪

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৭৩৮ পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৭ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ দশমিক ৭৩ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ২০ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প

সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব কঠোর হামলার হুমকি দিয়েছিলেন।

তবে ইরানি সূত্র ও পশ্চিমা কর্মকর্তাদের মতে, দুই পক্ষের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা জোরদার হয়েছে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক 
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
সর্বশেষ খবর
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত