নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ১৫:৫৬আপডেট : ১২ জুন ২০২৬, ১৫:৫৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে (এমওইউ) ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার বাইরে রাখা হয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে মেহর জানায়, সমঝোতা স্মারকের আওতায় ইরান ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের জব্দ করা তহবিল ছাড় করতে হবে এবং দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও দিতে হবে।

মেহরের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে অতিরিক্ত আলোচনা হবে। তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে না।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত এই খসড়া এখনও ইরানের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পায়নি।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১২ জুন ২০২৬, ১৫:৫৬
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তহবিল ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
সম্পর্কিত
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
সীমান্তে যৌথ টহল জোরদারে একমত ঢাকা-দিল্লি
উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমার হুমকি
সর্বশেষ খবর
কেন আজও আনা ফ্রাঙ্কের উত্তরাধিকার নিয়ে বিরোধ চলছে?
কেন আজও আনা ফ্রাঙ্কের উত্তরাধিকার নিয়ে বিরোধ চলছে?
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 
পাঁচ ইসলামী ব্যাংকের সংকট নিরসনে শিগগিরই সিদ্ধান্ত: গভর্নর
পাঁচ ইসলামী ব্যাংকের সংকট নিরসনে শিগগিরই সিদ্ধান্ত: গভর্নর
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
বাজেট কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিতব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত