দ্বিতীয় ডোজের টিকা নিলেন ২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ২১:১৮ আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:১৮

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন,নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৯৩৯ জন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে শনিবার নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম