চারুকলা, রমনা বটমূল কোথাও কেউ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০৯:১৬আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১২:২৭

রাজধানীতে বৈশাখের প্রথম সকাল মানেই হইহই রইরই কাণ্ড। অন্তত বছর দুয়েক আগেও তেমন চিত্রই দেখা গেছে। তবে গেল দু’বারের বৈশাখের চিত্র ভিন্ন। বৈশাখ মানেই রমনা বটমূল, চারুকলা আর রবীন্দ্র সরোবর। করোনা সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনে এই তিন এলাকা ছিল জনমানবশূন্য। কোথাও কোনও আয়োজন নেই, কোথাও কোনও মানুষ নেই।

রমনা পার্ক

বুধবার পহেলা বৈশাখের সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর পার্কগুলোতে প্রতিদিন সকালে যে স্বাস্থ্যসচেতন নাগরিকরা শরীরচর্চা করেন তারাও অনুপস্থিত।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা, এই কয়দিন কী করা যাবে, বিশেষ ছাড়ে কী কী করা যাবে—এ বিষয়ে সোমবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপনে জারি করা হয়। সেখানে বলা আছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরেবের হওয়া যাবে না।

রবীন্দ্র সরোবর

রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে মাস্ক পরে হেঁটে যাচ্ছিলেন সামিন। কেন বেরিয়েছেন জানতে চাইলে বলেন, ঠিক উল্টোদিকেই থাকেন তিনি। বছরের প্রথম সকাল গানের সুরে শুরু হয়। গতবছর থেকে এত নীরবে বৈশাখের দিনটা আসে, ভালো লাগে না। তাই একটু লেকে এসেছেন। এরপরে আর হয়তো বের হবেন না। রমনায় গিয়ে কাউকে দেখতে পাওয়া যায়নি। বটমূল এলাকা দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

বটমূলে সরাসরি না হলেও এবারও ধারণকৃত পুরনো অনুষ্ঠান ও নতুন কিছু গানের মাধ্যমে ৫০ মিনিটের আয়োজন ছিল ছায়ানটের। বছর শুরুর দিন সকাল ৭টা থেকে বিটিভিসহ ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউবে একযোগ প্রচার করার কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ।

চারুকলার দেয়ালে আঁকা ছবি

আর চারুকলায় নেই এবার মঙ্গল শোভাযাত্রা। ফাঁকা ফুটপাতে নেই লাল নীল কাঁচের চুড়ি, নেই ফুল আর বাতাসার ভ্যান। ইন্সটিটউটের বাইরের দেয়ালের নতুন পটচিত্র যেন জানান দিচ্ছে আজ বৈশাখ।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি