করোনা নেগেটিভ হওয়ার কতদিন পর টিকা, জানালো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৫:২০ আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৮:১৪

করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘অনেক জায়গা থেকেই অনেক রকম তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদফতর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনও সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে।’

করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে। এটা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য হবে, বলেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।

টিকার সার্টিফিকেট কবে নাগাদ পাওয়া যাবে প্রশ্নে জানানো হয়, সার্টিফিকেট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক