৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশীয় সাবমেরিন নিখোঁজ

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ২০:৫৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৫৮
image

৫৩ জন আরোহীকে নিয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২ নিখোঁজ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগবিচ্ছিন্ন হয়। ইন্দোনেশীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। জার্মানির তৈরি এ সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। তবে,দেশ দুটির পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘নৌবাহিনী এখন এটিকে খুঁজছে। এই এলাকাটি আমাদের পরিচিত,তবে এটি বেশ গভীর।’

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে,সাবমেরিনটিকে গভীর পানিতে ডুব দেওয়ার অনুমতি দেওয়ার পর পরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
বিজেপির ৩০ বছরের দুর্গ কীভাবে ভাঙলেন পিকে
সর্বশেষ খবর
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত খুলবে: বাণিজ্যমন্ত্রী 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ