উত্তরায় গৃহকর্মী নির্যাতন, একজন কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুন ২০২১, ০০:৩৩আপডেট : ১৩ জুন ২০২১, ০০:৩৩

রাজধানীর উত্তরায় এক গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রীর মেয়ে তানজিনা রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কাঞ্চন রায়হান আসামিকে আদালতে হাজির করেন।এরপর মামলার সুষ্ঠু তদন্তের সার্থে আসামি তানজিনাকে মামলান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার(৯ জুন) গৃহকর্ত্রীর মেয়ে ওই গৃহকর্মীর কাছে খাবার চেয়েছিলেন। তখন মেয়েটি (গৃহকর্মী) ‘ভাত এখনো হয়নি, চুলায়’ জানালে তিনি (গৃহকর্ত্রী) ক্ষিপ্ত হয়ে গরম মারসহ ভাত তার শরীরে ঢেলে দেন। এতে তার শরীর দগ্ধ হয়েছে।

মেয়েটিকে নির্যাতনের খবর জানতে পেরে হেল্পলাইন ৯৯৯-এ ফোন করেন এক প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকালে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, তার শরীরের ৫ শতাংশ শতাংশ দগ্ধ হয়েছে। এখন প্রতিদিন তার শরীরে ড্রেসিং করাতে হবে। জানা যায়,ওই গৃহকর্মী সিলেটের রূপনগর এলাকার মেয়ে। তিনি উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসায় গেল এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন।

/এমএইচজে/এফএএন/
সম্পর্কিত
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
অন্যের ঘর সামলাতে হারিয়ে যাচ্ছে শৈশব
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন
সর্বশেষ খবর
নতুন গুঞ্জন হাওয়ায়, প্রেম করছেন কেয়া পায়েল!
নতুন গুঞ্জন হাওয়ায়, প্রেম করছেন কেয়া পায়েল!
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব