অভিনেতা মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ২০:৩১আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:৪৪

নাটকে আইনজীবীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। রবিবার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে ৫০ কোটি টাকার এই মানহানি মামলা করেন কুমিল্লা বারের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনি।

অভিযোগটি আমলে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ পিবিআইকে আগামী ১৮ আগস্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় মোশাররফ করিম ছাড়াও অন্য আসামিরা হলেন– অভিনেতা জামিল হোসাইন, ফারুকী আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

জানা গেছে, ‘হাই প্রেসার ২’ নামে একটি নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার এই অভিযোগ উঠেছে।

মামলা করা প্রসঙ্গে বাদী বলেন, ‘আমি ৯ জুলাই “হাই প্রেসার ২” নাটকটি দেখেছি। আড়াই ঘণ্টার এই নাটকে আমাদের পেশাকে খুবই কটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতদিন কোর্ট বন্ধ থাকায় মামলা করতে পারিনি। তাই আজ করেছি। বিষয়টি উপস্থাপনের পর আদালত সত্যতা যাছাই করে মামলা গ্রহণ করেছেন।’

নাটকটি রিলিজ হওয়ার অনেকদিন পর কেন মামলা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে নাটক দেখার সময় পাইনি। লকডাউনে নাটকটি চোখে পড়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন