দ্বিতীয় দফায়ও বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২১, ১৪:০১আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৪:০১

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান জামিন আবেদন নাকচ করে দেন।

বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের জন্য মহানগর দায়রা আদালতে আবেদন করি। আদালত শুনানি শেষে তা না মঞ্জুর করেছেন।’

এর আগে গত ১০ আগস্ট বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ওই জামিন আবেদন নাকচ করে দেন আদালত।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। খুনিরা গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার নিজে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েক জনকে আসামি করে মামলা করেন। 

ওই মামলা তদন্ত করতে গিয়ে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। এ ঘটনায় গত ১২ মে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। প্রতিবেদনে বলা হয়, মিতু হত্যা ছিল কন্ট্রাক্ট কিলিং। বাবুল আক্তারের পরিকল্পনায় এটি সংঘটিত হয়। মিতুকে হত্যার জন্য তিন লাখ টাকার লেনদেন হয়েছে। এরপর একই দিন নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন।

গত ১০ মে মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে বাবুলকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১২ মে মিতুর বাবা মোশারফ হোসেনের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা, নারী আটক
গুম প্রতিরোধ আইনপুলিশের তদন্তে গুমের বিচার কতটা সম্ভব
সর্বশেষ খবর
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে