হাসেম ফুডসে অগ্নিকাণ্ড

কারখানা পরিদর্শন অধিদফতরের গাফিলতি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৮:০৯আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৮:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখবে সংসদীয় কমিটি।

রবিবার (২৯ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নু বাংলা ট্রিবিউনকে বলেন, গত তিন বছরে কারখানা পরিদর্শকরা ওই কারখানা পরিদর্শন করেছিলেন কিনা সেই প্রতিবেদন আমরা চেয়েছিলাম। মন্ত্রণালয় তা দিতে পারেনি। তারা মুখে বলেছে, তিন বছরে তিনবার পরিদর্শন হয়েছে। আমরা সেটা গ্রহণ করিনি। বলেছি কাগজ দিতে হবে।

তিনি বলেন, আগামী বৈঠকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা আলোচনা করে দেখবো, ডিপার্টমেন্টে কোন গাফিলতি আছে কিনা।

উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংসদীয় কমিটির বৈঠকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর জানায়, তারা গত ৭ জুন সর্বশেষ ওই কারখানা পরিদর্শনে যায়। সেখানে শ্রম আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে মর্মে কারখানাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় গত ৩০ জুন শ্রম আদালতে মামলা করে অধিদফতর।

এদিকে বৈঠকে একই নামে ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশনে নিবন্ধনের জন্য যে সকল আবেদন দাখিল হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত যেসকল আবেদন নিবন্ধন হয়নি তার কারণসহ একটি পূর্ণাঙ্গ বিবরণী আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং সেন্ট্রাল ফাউন্ডেশনের অর্গানোগ্রাম অনুযায়ী সুষ্ঠুভাবে নিয়োগের জন্য একজন অতিরিক্ত সচিবকে স্থায়ীভাবে পদায়নের জন্য এবং উক্ত ফাউন্ডেশনের অর্থ কোথা থেকে আসে, কোথায় কোথায় ব্যয় হয় এবং বর্তমানে কত টাকা আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বর্তমানে শ্রম অধিদফতরে কতজন ডিআইজি দায়িত্বে আছেন তাদের তালিকা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে পদোন্নতির যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের তালিকা পরের বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।

মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার এবং আনোয়ার হোসেন হেলাল অংশ নেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম